Skip to main content

আমার ভালো বাসার গল্পঃ

একসাথে পড়তাম ২জন।আলাদা ব্যাচ,প্রথম দেখা কলেজে,মিড টার্ম পরীক্ষার সময়।তার পর কথা শুরু।প্রথমে অল্প,আস্তে আস্তে বাড়ল। একদিন ফোন নাম্বারটাও পেলাম।তখন কথা হত পড়াশোনা নিয়ে,আমার অগোছালো ছাত্রজীবন আর তার সুন্দর ভবিষ্যতের স্বপ্ন।সে আমার সাথে মিশত শুধুই সাজেশানের জন্য।কিন্তু অন্য ছেলেদের সে যেমন ভাব দেখাত আমার সাথে ওই আচরণ পাইনি বলেই হয়ত ওর প্রতি আমার একটা মায়া ছিল।প্রেম তখনও অনেক দূর। 

HSC পরীক্ষা দেয়ার পর ও চলে গেল শহর ছেড়ে, আর আমি রয়ে গেলাম , তখনও কথা হত ফোনে,প্রায়ই আমার উদ্ভট গল্প শুনে ও খিলখিল করে হাসত,আমার বুকে অন্য রকম একটা অনুভূতি হত।বুঝলাম তাকে আমার ভাল লাগে,কিন্তু সে একদিন বলে যে তার কাউকে ভাল লাগে।খুব খারাপ লাগল,কেন নিজেই জানিনা।রেজাল্ট হবার পর হল আসল মজা,ওর রেজাল্ট খারাপ হয়ে গেল,ও প্রায় রাতে কাদত,আমি সান্তনা দিতাম,খুব খারাপ লাগত ওর কান্না শুনে।কিবা আর করতে পারি তখন,তাকে বলতাম সব ঠিক হয়ে যাবে। তারপর থেকে আমার সাথে সম্পর্ক টা আরও গাঢ় হল,কিন্তু তাকে বলতে পারতাম না ভালবাসার কথা,পাছে হারাতে হয় প্রিয় বন্ধুটাকে।তাই দূর থেকে ভালবাসতাম।ভর্তি পরীক্ষার পর ও চান্স পায় চট্টগ্রামে আর আমি চট্টগ্রাম,সিলেট দু জায়গায়।ওর কাছে জানতে চাই কোথায় পড়ব?

ও বলে যেখানে আমার ইচ্ছা,কিন্তু ওর চোখের ভাষা বলছিল আমি যেন এখানেই থাকি।কিভাবে তা বুঝেছিলাম জানিনা,জানি আমার বোঝায় ভুল ছিল না। এক বিকেলে সে বলল তার ঐ পছন্দের মানুষকে ও ভুলে গেছে,খুব খুশি লাগল,কিন্ত আবার বলল এখন তার অন্য একজন কে ভাল লাগে,চোখে অন্ধকার দেখলাম।ও বলল তার এই ভাললাগার মানুষটি আমি।ভাবলাম ছাদ থেকে লাফ দিব(খুশিতে)। সেই থেকে আমাদের সম্পর্ক আজ ১ বছর ৮ মাস ২৭ দিন।ও পড়াশোনা নিয়ে থাকে,আমি আড্ডা নিয়ে,আমার vagabond ভাবের কারণে ইচ্ছামত বকাঝকা করে।ওর শরীর একটু খারাপ হলেই আমার মেজাজ খারাপ হয়,কারও ফোন off থাকলে আরেকজনের চিন্তার শেষ নাই। 

বন্ধুদের অনেকেই প্রেম করে।তাদের প্রেমের definition আমাদের সাথে মেলে না।অনুভূতির প্রকাশ আমাদের দুজনের কাছেই দুর্বলতার প্রকাশ।ভালবাসি একে অপরকে এটা জেনেই ঘুমাতে যাই।এটাই কি যথেষ্ট নয়? তবু কিছু সুখস্মৃতি থাকে। পূর্নিমার সন্ধ্যায় রিকশায় চড়া,একসাথে বৃষ্টিতে ভেজা,বিকেলের ট্রেনে তাকে ভার্সিটি পৌছে দেয়া,দুই হলের ছাদে উঠে রাত জেগে দুজনের গল্প করা,ভবিষ্যতের অদ্ভুত সব পরিকল্পনা,বন্ধুদের চোখ ফাকি দিয়ে পহেলা বৈশাখে ঘোরা(আমাদের relation এর কথা কেউ জানেনা।সবাই জানে আমরা ভাল friend) কিংবা বর্ষায় তার দেয়া কদম ফুল। ভালই আছি আমরা ।

Comments

Popular posts from this blog

ব্লগার হলো গুগল দ্বারা প্রদানকৃত একটি বিনামূল্যে ব্লগ তৈরি করার প্ল্যাটফর্ম। আপনি যদি একটি ব্লগ তৈরি করতে চান, তাহলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে পারেন:

  ব্লগারে প্রবেশ করুন : ব্লগারে গুগল অ্যাকাউন্ট দিয়ে প্রবেশ করুন। যদি আপনার কোনও গুগল অ্যাকাউন্ট না থাকে, তবে প্রথমে একটি তৈরি করতে হবে। ব্লগ তৈরি করুন : গুগল অ্যাকাউন্টে প্রবেশ করার পর, "নতুন ব্লগ তৈরি করুন" বোতামটিতে ক্লিক করুন। এই ধাপে আপনার ব্লগের শিরোনাম এবং ঠিকানা নির্ধারণ করতে হবে। টেমপ্লেট নির্বাচন করুন : আপনার ব্লগে মাচিত একটি টেমপ্লেট নির্বাচন করুন। ব্লগার বিভিন্ন ডিজাইন এবং বিন্যাস বিকল্প উপস্থাপন করে। আপনি পরবর্তীতে নির্ধারিত টেমপ্লেটটি কাস্টমাইজ করতে পারেন। কনটেন্ট তৈরি করুন : এখন আপনি আপনার ব্লগে শেয়ার করতে চান সেই কনটেন্টগুলি তৈরি করতে পারেন। আপনি লেখা করতে পারেন, ছবি যুক্ত করতে পারেন, ভিডিও এম্বেড করতে পারেন। কাস্টমাইজ করুন : আপনি আপনার টেমপ্লেটটি কাস্টমাইজ করতে পারেন। রঙ, লেখার শৈলী, পেশাজীবন, পটভূমি ইত্যাদি পরিবর্তন করতে পারেন। সেটিংস কনফিগার করুন : আপনার ব্লগের মৌলিক সেটিংগগুলি নির্ধারণ করুন। শিরোনাম, বিবরণ, ভাষা পছন্দ ইত্যাদি এই ধাপে পরিবর্তন করা যায়। প্রকাশ করুন : কনটেন্ট তৈরি করার এবং সম্পাদনা করার পর, "প্রকাশ করুন" বোতামটিতে ক্লিক করে আপনি ...

PM Awas Yojana List – প্রকাশিত হল আবাস যোজনার নতুন ঘরের লিস্ট, প্রচুর মানুষ টাকা পাবেন, লিস্ট দেখে মিলিয়ে নিন।

 গৃহহীন দের গৃহ দিতে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের সম্মিলিত প্রকল্প PM Awas Yojana তথা বাংলা আবাস যোজনা। আর এই ধাপে কারা টাকা পাচ্ছেন, তাদের নামের তালিকা প্রকাশ। বাঁচতে গেলে আমাদের সকলেরই মাথার উপর ছাদের দরকার। কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত এমন অনেক হত দরিদ্র ব্যক্তি আছেন যাদের নিজেদের জন্য ঘর তৈরি করার সামর্থ্য নেই। আমাদের দেশ এবং রাজ্য সরকার এই সকল মানুষদের পাশে বারবার দাঁড়িয়েছেন। বিভিন্ন সরকারি আবাস যোজনার মাধ্যমে আমাদের দেশের কোটি কোটি অসহায় মানুষ তাদের মাথার উপর পাকা ছাদ গড়ে তুলতে সক্ষম হয়েছে। এসব আবাস যোজনা গুলির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক চালু করা প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য Pm Awas Yojana list 2023 এখনো পর্যন্ত এই প্রকল্পের অধীনে দেশের কোটি কোটিরও বেশি মানুষ নিজেদের জন্য পাকা বাড়ি তৈরি করেছে। সম্প্রতি আবারও এই প্রকল্পের অধীনে সরকার প্রকাশ করেছে একগুচ্ছ নতুন নামের লিস্ট। ভাই আপনি যদি এখনো এর সুবিধা না ভোগ করে থাকেন তবে আর দেরি না করে ঝটপট দেখে নিন PM Awas Yojana এর তালিকায় আপনার নাম আছে কিনা। এইমাত্র গত বছরই পশ্চিমবঙ্গে এই আবাস ...

মায়ের কাছে চিঠি

আমার মা সবার মা ।        মা দুর্গা                প্রতিবছরের মতো এবছর আসছো এই পৃথিবীতে। তোমার আসার অপেক্ষায় অনেকে বসে আছে তারা অনেক আনন্দ করবে বলে । কিন্তু অনেকে আবার কাঁদছে  তুমি আসবে বলে । সবাই তো আর বড়লোক নয় সবার কাছে তা যথেষ্ট টাকা নেই যে তারা আনন্দ করবে ।একটা জামা পড়তে পারবে না আবার অনেকে চারদিনের জন্য 12 থেকে 13 টা জামা কিনে বসে আছে মা তোমার কাছে আমার অনুরোধ যারা একটা জামা কাপড় পাইনি তাদের জন্য একটা করে কম দামি জামা কাপড়ের ব্যবস্থা করে দাও । আরো কিছু অনুরোধ আছে যেগুলো আমি লিখছি # 1. সবাই যেন পুজোর দিনগুলো খুশিতে কাটাতে পারে । 2.  সবাই নতুন বস্ত্র পরতে পায় । 3. আর সমস্ত অশুভ শক্তির বি নাস করো । 4. যারা সবার ভালো করে তাদের যেন কোনো ক্ষতি না হয় ।        এতটাই চাওয়ার ছিল আর কিছু যদি মনে পড়ে তাহলে আবারও লিখে দেবে ।                                             ...