Skip to main content

টিভি-ফোন-নেট সব কিছু ৬০০ টাকায়, জিও তৈরি করেছে এক দুরন্ত অফার

Jio new offer in Bengali



দ্য ওয়াল ব্যুরো: জন্মলগ্ন থেকেই জিও নাম করে নেয় একের পরে এক লোভনীয় অফারের জন্য। ভারতের ইন্টারনেট পরিষেবায় ইতিমধ্যেই একাধিক মাইলস্টোন তৈরি করেছে মুকেশ আম্বানীর রিলায়েন্স জিও। এবার দেশজুড়ে জিও গিগাফাইবার-এর পরিষেবা আনতে চলেছে এই সংস্থা। আর তাতেই আসছে এক দুরন্ত অফার। একটি প্যাক রিচার্জ করলে একই সঙ্গে পাওয়া যাবে ইন্টারনেট, টেলিভিশন ও ল্যান্ডলাইনের সুবিধা। খরচ মাসে মাত্র ৬০০ টাকা।


গিগাফাইবার ইন্টারনেট পরিষেবার কথা ঘোষণা করেছিল রিলায়েন্স ২০১৮ সালে। তখন থেকে কাজ শুরু করে জিও। এক বছরে ভারতের বিভিন্ন শহরে পরীক্ষামূলকভাবে জিও গিগাফাইবারের পরিষেবাও শুরু হয়েছে। এখন খবর পাকাপাকি ভাবে সেই পরিষেবা চালু হতে চলেছে। একাধিক অর্থনীতি বিষয়ক পোর্টালের দাবি, জিও গিগাফাইবার একটি অফার দিচ্ছে যাতে আলাদা করে আর টেলিভিশন বা ল্যান্ডলাইনের জন্য খরচ করতে হবে না। সেই প্যাকের মূল্য হবে মাত্র ৬০০ টাকা। একটি প্যাক রিচার্জ করলেই গোটা মাস জুড়ে টেলিভিশন, ইন্টারনেট ও ল্যান্ড লাইনের পরিষেবা মিলবে।

জানা গিয়েছে মাসে মাসে ৬০০ টাকা দিতে হলেও প্রথমবারের জন্য এই কানেকশন নিতে গেলে খরচ করতে হবে ৪,৫০০ টাকা। তবে, পরবর্তী পর্যায়ে ২,০০০ টাকায় এই কানেকশন দেওয়ার পরিকল্পনা রয়েছে রিলায়েন্সের।

জিও গিগাফাইবারের ‘ট্রিপল কম্বো’ প্যাক রিচার্জ করলে দেখা যাবে ৬০০টি টিভি চ্যানেল। তার সঙ্গে থাকছে ১০০ এমবিপিএস গতির ইন্টারনেট পরিষেবা। পাশাপাশি ল্যান্ডলাইনের সুবিধাও পাবেন গ্রাহক।

ইতিমধ্যেই চেন্নাই ও মুম্বইয়ের কিছু অংশে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু হয়েছে। এখন গ্রাহকদের মাসে ১০০ জিবি ফ্রি ডেটা দেয় সংস্থা। আরও তিন মাস পরে ল্যান্ডলাইন ও টেলিভিশনের পরিষেবা চালু হবে। চলচি বছরের শেষে বা ২০২০ সালের বছরের শুরুতে গোটা দেশের ১৬০০ শহরে এই পরিষেবা চালু করতে চাইছে রিলায়েন্স।

Comments

Popular posts from this blog

PM Awas Yojana List – প্রকাশিত হল আবাস যোজনার নতুন ঘরের লিস্ট, প্রচুর মানুষ টাকা পাবেন, লিস্ট দেখে মিলিয়ে নিন।

 গৃহহীন দের গৃহ দিতে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের সম্মিলিত প্রকল্প PM Awas Yojana তথা বাংলা আবাস যোজনা। আর এই ধাপে কারা টাকা পাচ্ছেন, তাদের নামের তালিকা প্রকাশ। বাঁচতে গেলে আমাদের সকলেরই মাথার উপর ছাদের দরকার। কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত এমন অনেক হত দরিদ্র ব্যক্তি আছেন যাদের নিজেদের জন্য ঘর তৈরি করার সামর্থ্য নেই। আমাদের দেশ এবং রাজ্য সরকার এই সকল মানুষদের পাশে বারবার দাঁড়িয়েছেন। বিভিন্ন সরকারি আবাস যোজনার মাধ্যমে আমাদের দেশের কোটি কোটি অসহায় মানুষ তাদের মাথার উপর পাকা ছাদ গড়ে তুলতে সক্ষম হয়েছে। এসব আবাস যোজনা গুলির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক চালু করা প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য Pm Awas Yojana list 2023 এখনো পর্যন্ত এই প্রকল্পের অধীনে দেশের কোটি কোটিরও বেশি মানুষ নিজেদের জন্য পাকা বাড়ি তৈরি করেছে। সম্প্রতি আবারও এই প্রকল্পের অধীনে সরকার প্রকাশ করেছে একগুচ্ছ নতুন নামের লিস্ট। ভাই আপনি যদি এখনো এর সুবিধা না ভোগ করে থাকেন তবে আর দেরি না করে ঝটপট দেখে নিন PM Awas Yojana এর তালিকায় আপনার নাম আছে কিনা। এইমাত্র গত বছরই পশ্চিমবঙ্গে এই আবাস ...

ব্লগার হলো গুগল দ্বারা প্রদানকৃত একটি বিনামূল্যে ব্লগ তৈরি করার প্ল্যাটফর্ম। আপনি যদি একটি ব্লগ তৈরি করতে চান, তাহলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে পারেন:

  ব্লগারে প্রবেশ করুন : ব্লগারে গুগল অ্যাকাউন্ট দিয়ে প্রবেশ করুন। যদি আপনার কোনও গুগল অ্যাকাউন্ট না থাকে, তবে প্রথমে একটি তৈরি করতে হবে। ব্লগ তৈরি করুন : গুগল অ্যাকাউন্টে প্রবেশ করার পর, "নতুন ব্লগ তৈরি করুন" বোতামটিতে ক্লিক করুন। এই ধাপে আপনার ব্লগের শিরোনাম এবং ঠিকানা নির্ধারণ করতে হবে। টেমপ্লেট নির্বাচন করুন : আপনার ব্লগে মাচিত একটি টেমপ্লেট নির্বাচন করুন। ব্লগার বিভিন্ন ডিজাইন এবং বিন্যাস বিকল্প উপস্থাপন করে। আপনি পরবর্তীতে নির্ধারিত টেমপ্লেটটি কাস্টমাইজ করতে পারেন। কনটেন্ট তৈরি করুন : এখন আপনি আপনার ব্লগে শেয়ার করতে চান সেই কনটেন্টগুলি তৈরি করতে পারেন। আপনি লেখা করতে পারেন, ছবি যুক্ত করতে পারেন, ভিডিও এম্বেড করতে পারেন। কাস্টমাইজ করুন : আপনি আপনার টেমপ্লেটটি কাস্টমাইজ করতে পারেন। রঙ, লেখার শৈলী, পেশাজীবন, পটভূমি ইত্যাদি পরিবর্তন করতে পারেন। সেটিংস কনফিগার করুন : আপনার ব্লগের মৌলিক সেটিংগগুলি নির্ধারণ করুন। শিরোনাম, বিবরণ, ভাষা পছন্দ ইত্যাদি এই ধাপে পরিবর্তন করা যায়। প্রকাশ করুন : কনটেন্ট তৈরি করার এবং সম্পাদনা করার পর, "প্রকাশ করুন" বোতামটিতে ক্লিক করে আপনি ...

মায়ের কাছে চিঠি

আমার মা সবার মা ।        মা দুর্গা                প্রতিবছরের মতো এবছর আসছো এই পৃথিবীতে। তোমার আসার অপেক্ষায় অনেকে বসে আছে তারা অনেক আনন্দ করবে বলে । কিন্তু অনেকে আবার কাঁদছে  তুমি আসবে বলে । সবাই তো আর বড়লোক নয় সবার কাছে তা যথেষ্ট টাকা নেই যে তারা আনন্দ করবে ।একটা জামা পড়তে পারবে না আবার অনেকে চারদিনের জন্য 12 থেকে 13 টা জামা কিনে বসে আছে মা তোমার কাছে আমার অনুরোধ যারা একটা জামা কাপড় পাইনি তাদের জন্য একটা করে কম দামি জামা কাপড়ের ব্যবস্থা করে দাও । আরো কিছু অনুরোধ আছে যেগুলো আমি লিখছি # 1. সবাই যেন পুজোর দিনগুলো খুশিতে কাটাতে পারে । 2.  সবাই নতুন বস্ত্র পরতে পায় । 3. আর সমস্ত অশুভ শক্তির বি নাস করো । 4. যারা সবার ভালো করে তাদের যেন কোনো ক্ষতি না হয় ।        এতটাই চাওয়ার ছিল আর কিছু যদি মনে পড়ে তাহলে আবারও লিখে দেবে ।                                             ...